প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা সিলেটের জনপ্রিয় পর্যটন স্থানগুলো একনজরে দেখুন এবং আপনার পছন্দের ট্যুর বুক করুন।
নীল, স্বচ্ছ সুন্দর নদীর জন্য জনপ্রিয় লালাখাল। ভারতের চেরাপুঞ্জি থেকে বয়ে আসা নদীর রঙ মুগ্ধ করবে যে কাউকে। সেরা ভিউ এর জন্য যেতে হবে শীতের সময়।
মেঘালয়ের ঠিক পাশে পৃথিবীর সবচাইতে সুন্দর নদীগুলোর একটি দেখতে চলে আসতে হবে জাফলং। মেঘালয়ের বিখ্যাত ঝুলন্ত ব্রিজ ও স্বচ্ছ নদীর সৌন্দর্য।
খাসিয়া পাহাড়ের পাশে অবস্থিত এক দৃষ্টিনন্দন পর্যটন স্থান। স্বচ্ছ পানির স্রোত ও পাহাড়ি দৃশ্য এবং মনোমুগ্ধকর নৌকা ভ্রমণ।
বাংলাদেশের একমাত্র মিঠাপানির সোয়াম্প ফরেস্ট রাতারগুল। বর্ষাকালে গাছগুলো অর্ধেক পানির নিচে ডুবে থাকে, যা নৌকা ভ্রমণে এক অনন্য অভিজ্ঞতা দেয়।
চেরাপুঞ্জি পাহাড়ের নিচে বয়ে আসা স্বচ্ছ ধলাই নদী ও পাথরের সম্রাজ্য নিয়ে সাদাপাথর বা ভোলাগঞ্জ। লোকাল বাস ও রিজার্ভ গাড়িতে যাওয়া যায়।
পাহাড়ের পাশে স্বচ্ছ পানির হাওর, শীতকালে পাখি দেখার জন্য বিখ্যাত। আন্তর্জাতিকভাবে স্বীকৃত RAMSAR সাইট।
মালনিছড়া উপমহাদেশের অন্যতম প্রাচীন চা বাগান। শহরের খুব কাছে হওয়ায় স্বল্প সময়ে ঘুরে দেখার জন্য উপযুক্ত।
ব্রিটিশ আমলে চা বাগান আর ঐতিহাসিক ঝুলন্ত সেতু দেখতে পারবেন লোভাছড়া গেলে। মেঘালয় সীমান্তের মনোমুগ্ধকর দৃশ্য।
বাংলাদেশের সবচাইতে সুন্দর লেক গুলোর একটি। নীল–সবুজ পানি আর পাহাড়ি দৃশ্যের জন্য মিনি কাশ্মির নামে ডাকা হয়।
সিলেট ও মেঘালয়ের মধ্যে গুরুত্বপূর্ণ দর্শনীয় সীমান্ত স্থান। বাংলাদেশের ০ কিলোমিটার মাইলস্টোন রয়েছে।
জাফলং এর পাশে পাহাড়ি মায়াবি ঝর্ণা। বর্ষায় অপরূপ সৌন্দর্য থাকে। ফটোগ্রাফির জন্য বিখ্যাত।
সুনামগঞ্জের তাহিরপুরে সুন্দর শিমুল ফুলের বাগান। ফেব্রুয়ারি–মার্চে লাল ফুলের রঙিন সমারোহ।
মেঘালয়ের সবুজ পাহাড়ের পাশে বিলের মধ্যে শত শত রঙিন শাপলা ফুল। সকালে যেতে হবে।
বাংলাদেশের রহস্যময় বন লাউয়াছড়া। হলিউড মুভির শুটিং হয়েছে এখানে। ভেতরে রেললাইন আছে।
বাংলাদেশের সবচেয়ে উঁচু জলপ্রপাত। বর্ষায় পাহাড়ি দৃশ্য ও ট্রেকিং উপভোগ করা যায়।
দীর্ঘ ট্রেকিং এর পর দুই স্তরের জলপ্রপাত দেখা যায়। অভিজ্ঞ গাইড প্রয়োজন।
চা বাগানের ভেতরে জনপ্রিয় লেক। চারপাশের টিলা ও চা বাগান পরিবেশ সুন্দর করে তোলে।
হাবিগঞ্জে অবস্থিত জাতীয় উদ্যান। বন্যপ্রাণী এবং প্রাকৃতিক পথের সৌন্দর্য উপভোগ করা যায়।
শমসেরনগরের ক্যামেলিয়া টি গার্ডেনের ভেতরে এই লেক। প্রসারিত চা বাগান ও স্বচ্ছ পানি।
মৌলভীবাজারে অবস্থিত দৃষ্টিনন্দন হাওড়। নৌকা ভ্রমণ, পাখি দেখা এবং হাওরের জীবনধারা।
হবিগঞ্জে বিশাল বন্যপ্রাণী অভয়ারণ্য। জঙ্গল ট্রেইল, পাখি পর্যবেক্ষণ।
সিলেটের খাদিমনগর জাতীয় উদ্যান। বনভ্রমণ, পাহাড়ি দৃশ্য ও রাতে ক্যাম্পিং সুযোগ।
সিলেটের পাশে সুন্দর লেক বাইশ টিলা। বর্ষায় বিল উপভোগ ও প্লেন স্পটিং (এয়ারপোর্ট পাশেই)।
এমসি কলেজের পেছনে সুন্দর বন এলাকা। এক পাশে উঁচু গাছের জঙ্গল, অন্য পাশে কৃষি বিশ্ববিদ্যালয়।
সুরমা নদীর উপর দাঁড়িয়ে থাকা ঐতিহাসিক নিদর্শন। দেড়শ বছরের বেশি সময় ধরে সিলেটের প্রতীক।
Tour Sylhet আপনার সাথে যোগাযোগ করবে